২০ মে ২০১৯


বিয়ানীবাজারে অস্ত্রসহ গ্রেফতার ২

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট :বিয়ানীবাজার থেকে ২টি বিদেশী পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।ধৃত অস্ত্র ব্যবসায়ীরা হলেন, উপজেলার নিদনপুর মোল্লাপুর এলাকার মো. লতিফ মিয়ার ছেলে আফজাল হোসেন মুন্না (২২) ও পাতন এলাকার মো. আশরাফুল ইসলামের ছেলে নিহাল আশরাফ (২১)।

সোমবার(২০মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে বিয়ানীবাজার উপজেলার পাতন গোডাউন বাজারস্থ ইকবাল সাহেবের মার্কেট সুমাইয়া পুষ্পালয়’র সামনে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এসময় ২টি বিদেশী পাইপগানসহ দুইজন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়

শেয়ার করুন