১৮ মে ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র উদ্যোগে ত্বাকওয়া অর্জনে মাহে রমজান- শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর স্পাইসি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে জনাকীর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান এম এ রহিম’র সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারীয়ান বিকাশ কান্তি দাসের পরিচালনায় বিষয়ের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন- রোটারীয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারীয়ান পিপি তৈয়বুর রহমান, রোটারীয়ান পিপি আব্দুল মুকিত, রোটারীয়ান পিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট, রোটারীয়ান আইপিপি অধ্যাপক সাব্বির আহমদ ও রোটারীয়ান স্বারাজ বন্ধু দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, সিলেট বেতারের আঞ্চলিক প্রকৌশলী মানওয়ার হোসেন খান, উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, বেতার সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার, দৈনিক জনতার সিলেট ব্যুরো চীফ মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক শাহনেওয়াজ তালুকদার, মাষ্টার সিরাজুল ইসলাম, ডাঃ উমর আলী, উপজেলা সমাজ সেবা অফিসার আয়েশা আক্তার বৃষ্টি, ব্যবসায়ি মালেক আহমদ, রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর প্রেসিডেন্ট রোটারীয়ান রাহিম ইসলাম মিসলু, বিশ্বনাথ কলেজের প্রভাষক তুহিন আহমেদ তালুকদার, সিলেট বাণীর ষ্টাফ রেজা ও জালাল আহমদ। দোয়া পরিচালনা করেন হাফেজ নুরুল ইসলাম।
এর আগে ক্লাবের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। পরে রোটারীয়ান এম এ রহিম ও রোটারীয়ান ইকবালুর রহিম খাঁনের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।