২৫ আগস্ট ২০১৭
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম সুমন দত্ত (৩২)। নিহত সুমন হাজিপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামের মৃত সুমেশ দেত্তের ছেলে।
শুক্রবার দুপুর দুইটার দিকে ভুইগাঁও গ্রামের গৌছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, চকরনচাপ গ্রামের কাঁচামাল ব্যবসায়ী সুমন পাশ্ববর্তী ভুইগাঁও গ্রামের গৌছ আলীর আমড়া গাছের আমড়া কেনেন। সেগুলো পাড়তে গেলে ১১ হাজার ভোল্টের পল্লী বিদ্যুৎতের লাইনের তারে জড়িয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
হাজীপুর ইউনিয়ন পরিষরেদর চেয়ারম্যান মো. আব্দুল বাছিতক বাচ্চু বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে বলেন, সুমন দত্ত পল্লী বিদ্যুৎতের অবহেলায় তার মৃত্যু হয়েছে। কারণ গ্রামের ভেতর বিভিন্ন ফলের গাছের পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের পল্লী বিদ্যুৎ লাইনের তার কোনো আবরণ ছাড়াই স্থাপন করা হয়েছে।
(আজকের সিলেট/২৫ আগষ্ট/ডি/এসসি/ঘ.)