১৩ মে ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে পথচলা সিলেট নগরীর পরিষ্কার পরিছন্নতার স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন সিটি” এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নগরীর সাম্পান রেস্টুরেন্টে।
আলোচনা সভায় পবিত্র মাহে রমজানে সকলের জন্য দোয়া কামনা এবং পরিছন্নতা বিষয়ক পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে পবিত্র ঈদ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের বস্ত্র বিতরণে পদক্ষেপ নেওয়া হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ,২নং ওয়ার্ড কাউন্সিলর
বিক্রম কর সম্রাট, রোটারীয়ান রাশেদুজ্জামান রাশেদ,নাজিম খাঁন, আফজল হোসেন, নাজিব আহমদ অপু, মো: রুমন, নাফিসা ইফতেখার, হাফিজ, আলামিন, মাউন, সাইফ, শাহজাহান, ফাহিম, রাহাত, বৈশাখ, অরিন, শিপন, আমিনুর, মুন্তাসির, জাকারিয়া, জুনেদ, সিদ্দিক, সুহাত, ইয়াহিয়া, জুয়েল, সাব্বির, সুজন, রাকুল, রুহুল, মঈন উদ্দিন প্রমুখ।