১৩ মে ২০১৯
মাসুদ রনি, নিজস্ব প্রতিবেদক

সিলেট : অভিজাত ব্র্যন্ড শপ আড়ংয়ের ফুটপাত দখল করে তোরণ নির্মান নিয়ে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট-এ সংবাদ প্রকাশের এক ঘন্টার মধ্যেই ফুটপাত ছেড়েছে আড়ংয়ের তোরণ।
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ‘ফুটপাত দখল করে আড়ংয়ের তোরণ !’ শিরোনামে আজকের সিলেট-এ একটি সংবাদ প্রকাশের পর টনক নড়ে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। নগর ভবন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফুটপাত থেকে তোরণ সরানোর জন্য আড়ংকে নির্দেশ দেন।
এর পর বিকেল পৌনে ৬টার মধ্যেই ফুটপাত থেকে তোরণ সরিয়ে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় আড়ং কর্তৃপক্ষ।
নগরবাসী সিটি কর্পোরেশনের এই দ্রুত প্রদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।