১০ মে ২০১৯
উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর : জৈন্তাপুর উপজেলার বড়গাঙ নদী থেকে এক যুবকের (২০) মরদেহ করেছে পুলিশ। তবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. ময়নুল জাকির বিষয়টি নিশ্চত করে জানান, দুপুরে বড়গাঙ নদীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের নাম-পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে নগরের মানিকপীর মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।