১০ মে ২০১৯


ঝটিকা সফরে সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : মাত্র আট ঘন্টার সফরে সিলেটে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেটে অবতরন করেন।

সকাল ১০টায় সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ক্যাশ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রজমান মাসের ইফতার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

এরপর বেলা সাড়ে ১২টার একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।

এদিকে ভোরে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন