২৭ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নগরীর ক্বীনব্রীজ এলাকায় চলছে প্রকাশ্যে মাদক সেবন। এনিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই। সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনা ও সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর পরিমন্ডিত এই এলাকায় অবাধে মাদক বিক্রি ও সেবন চলছে প্রশাসনের নাকের ডগায়।মাদক বিক্রি ও সেবনের নিরাপদ অভয়াশ্রম হয়ে গেছে নগরীর ক্বীন ব্রীজ সংলগ্ন এলাকা। এসব চক্রের কারণেই বাড়ছে নগরীর চুরি ছিনতাই রাহাজানি।
তবে পুলিশ প্রসাশন বলছে, মাদক বিরোধী অভিযান সব সময়ই পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, নগরীর ক্বীনব্রীজ এলকায় ৭-৮ জন করে কয়েকটি স্থানে প্রায় ৩০/৪০ দল পাকিয়ে গাঁজা সেবন করছে।
দক্ষিণ সুরমার বড়ই কান্দি এলকার রিক্সা চালকের সাথে। সে জানায়, মাদক সেবন করলে শরীরে ক্লান্তি আসে না। তাই মাঝে মধ্যে একটু আধটু খাই।
সিলেট কল্যান সংস্থার সভাপতি এহছানুল হক তাহের বলেন, এসব মাদক সেবনের কারণে দর্শনার্থীদের পড়তে হয় বিপাকে। গাঁজার দুর্গন্ধে ছয়লাভ হয়ে থাকে অত্র এলাকা। দুপুর বিকাল কিংবা সন্ধ্যায় প্রকাশ্যে টানছে গাঁজা মাদক সেবীরা। এ মাদক সেবন কে কেন্দ্র করে বাড়ছে অপরাধ চক্রের তৎপড়তা। ছিনতাই চুরি রাহাজানি বেড়েই চলছে নিত্য দিন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জাগো সিলেট ডট নিউজ কে বলেন, মাদক নিয়ন্ত্রণে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা সবসময় করে আসছি। অামরা ব্যবস্থা গ্রহণ করছি।
(আজকের সিলেট/২৭ আগষ্ট/ডি/এমকে/ঘ.)