৪ মে ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ইয়ূথ-স্টাফ, সিলেট দীর্ঘদিন ধরে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট সদর হাসপাতালে সমাজের দরিদ্র অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ইয়ূথ-স্টাফ, সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. তানভীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ রুবেল আহমেদ জিসান, সহ-সভাপতি সাকিবুর রহমান মানিক, সাধারণ সম্পাদক আজমল হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির শাখাওয়াত, সৈয়দা পিংকি আক্তার, ফয়সল আলম, মাহবুব কাদির শাওন, পিযুষ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, মো: মনসুরুল ইসলাম তুয়েল, আব্দুল মোতালিব নাসিম, লাকি বেগম, সৈয়দ আব্দুল হাছিব, রাহাত আব্দুস সাহিদ, রঞ্জন দাস, কামরান আহমদ, অর্থ সম্পাদক সারোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. অপু আহমেদ, সমাজসেবা সম্পাদক ইব্রাহীম খলিল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হাসান আহমেদ প্রমুখ।