১ মে ২০১৯


জৈন্তাপুরে বাস খাদে পড়ে দুই বোন নিহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর : জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০-১৫ জন। নিহতরা হলেন- জৈন্তাপুরের ফুলবাড়ি গ্রামের শওকত আলীর দুই মেয়ে লুবনা বেগম (১০) ও অহনা বেগম।

বুধবার দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের কাটাগাং নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বাসটি (সিলেট-জ ০৪০০৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে বাস উল্টে গেলে প্রাণ যায় দুজনের।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন