২৭ এপ্রিল ২০১৯


সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী মরহুম আব্দুস সামাদ আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০০৫ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যু হয় তার।

আব্দুস সামাদ আজাদের জন্ম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভুরাখালী গ্রামে। তিনি সুনামগঞ্জ-৩ আসন থেকে বেশ কয়েকবার সংসদ-সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দীর্ঘদিন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল করবে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুম আব্দুস সামাদ আজাদের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করা হবে।

আর বাদ আসর রাজধানীর কলাবাগান লেকসার্কাস জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব জানানো হয়েছে।

শেয়ার করুন