১৪ এপ্রিল ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : নানা আয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
রোববার নিজ বাড়িতে সকাল থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিভিন্ন ধরনের পিঠা, গুড়ের তিলু, মুড়ির মোয়া, চিড়ার লাড্ডু, নিমকি ও দেশীয় খেলনা বিতরন করা হয়। সকাল থেকে দুপুর অব্দি আয়োজিত অনুষ্ঠানে সবাইকে চটপটি, ফুচকা, পাটি সাপটা, মিষ্টি ও ডাব পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- আছমা আক্তার কামরান, ডা. আরমান আহমদ শিপলু, ফারহানা আক্তার শাহানা, ফাতেহা ইয়াসমিন, আরিবাহ ইয়াসমিন, আহনাফ আহমদ আয়াত, তায়্যিবা ইয়াসমিন, এনাম আহমদ, নোহা, নিকিশা, নাফিজা, আকরাম, হাবিবুর রহমান মজনু, মাহবুব আহমদ, কামাল আহমদ, আব্দুর রহমান, কাজি মুকিত সুমন, সাইদুল হক সাইদ, নজির হোসেন লাহিন, এম. ছাব্বির আহমদ, সাইফুর রহমান, জঙ্গিনূর জীবান, জামিল হোসাইন, আবি আহমদ।
নিজ বাড়ির অনুষ্ঠানের পর নগরীর বাগবাড়িস্থ শিশু মনি নিবাসে বাচ্চাদের জন্য গুড়ের তিলু, মুড়ির মোয়া, চিড়ার লাড্ডু এবং দেশীয় খেলনা নিয়ে যান কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু, পুত্র বধু ফারহানা আক্তার শাহানা, নাতনি ফাতেহা ইয়াসমিন ও আরিবাহ ইয়াসমিন। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সহ এসময় শিশুদের মাঝে খাবার ও খেলনা বিতরন করা হয়।