১০ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : পহেলা বৈশাখের অনুষ্ঠানে ব্যাগ, থলে, পোটলা, সুটকেট, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় বস্তু বহন না করার আহবান জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। এছাড়াও সিলেটবাসী যাতে নির্বিঘ্নে বৈশাখী অনুষ্ঠান পালন করতে পারেন এ জন্য আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বুধবার দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মূসা প্রেরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।
যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, অনুষ্ঠান সম্পর্কে এসএমপি থানার এর সংশ্লিষ্ট থানা এবং পুলিশ কমিশনার এর কার্যালয়কে অবহিত করতে হবে, বর্ষবরণ অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা ও অনাকাক্সিক্ষত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে। সিলেট মেট্রোপলিটন এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করা যাবে না এবং কোন ধরণের রং ছিটানো যাবে না। অনুমোদিত অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন/ ভিডিও চিত্র ধারণ এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। নির্জন বা জনগনের চলাচল কম এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ প্রদান করা হল।
আরও যেসব নির্দেশনা রয়েছে, মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোন আরোহী বহন করা যাবে না। তবে স্বামী-স্ত্রী চলাচল করতে পারবেন। একযোগে বা দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন অথবা পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করুন। অপরিচিত যাত্রীর দেয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন। বৈশাখী অনুষ্ঠানে যানজট নিরসনে নিদিষ্ট পার্কিং এর স্থানে গাড়ী পার্কিং করার জন্য অনুরোধ করা হলো। ব্যক্তিগত প্রয়োজনে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হলো। বর্ষবরণ অনুষ্ঠানের পাশে অগ্নিনির্বাপন যন্ত্রের ব্যবস্থা রাখুন এবং প্রয়োজনে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের নম্বর ০১৭৩০-৩৩৬৬৪৪ এর সাথে যোগাযোগ করুন। উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠানসমূহ সন্ধা ০৬.০০ ঘটিকার মধ্যে অবশ্যই শেষ করতে হবে। সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে অথবা আপনার যে কোন মতামত/অভিমত/অভিযোগ জানাতে নি¤œবর্ণিত নাম্বার সমূহে অবহিত/যোগযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন এলাকার নগরবাসীর বর্ষবরণ উদ্যাপনের এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তিটি ১৪/০৪/২০১৯খ্রি. (১ বৈশাখ/১৪২৬ বঙ্গাব্দ) পর্যন্ত বলবৎ থাকবে।