৯ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য রুবি ফাতেমা ইসলাম মারা গেছেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তোফার স্ত্রী।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় রুবি ফাতেমা ইসলামকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবারও তাকে সিলেটে ফিরিয়ে আনা হয়।