৮ এপ্রিল ২০১৯


ছিনতাইকারী কয়েছের ৩ বছরের কারাদণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : ছিনতাই মামলায় দ্রুত বিচার আইনে কয়েছ আহমদ নামে এক ছিনতাইকারী ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ছিনতাইকারী কয়েছ আহমদ সিলেট নগরীর আল-আমিন চারাদিঘীর পাড় এলাকার আবুল হোসেনের পুত্র।

সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালত এ কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। জিআর ৩৯৯/১০ নং মামলায় কয়েছ আহমদের বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়।

কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ছিনতাইকারী কয়েছ আহমদকে দ্রুত বিচার আইনে সাজা প্রদান করা হয়েছে। ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হইলে অতিরিক্ত ৬ মাস কারাদন্ড দেওয়া হবে।

শেয়ার করুন