৮ এপ্রিল ২০১৯

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গনেশপুর মাদ্রাসার ও সরকারি রোপলাইন নোয়াগাঁও ও কুছবাড়ি গ্রামে অবৈধ বোমা মেশিন ও ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন বাড়ছে দিন দিন।
পরিবেশের বড় ধরণের বিপদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের তৎপরতা প্রয়োজন আছে মনে করেন স্থানীয় জনসাধারণ।
এলাকার কয়েকজন স্থানীয় মুরুব্বী জনসাধারনের পক্ষ থেকে প্রসাশনের কাছে দাবি জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও অনতিবিলম্ভে বোমা মেশিন জব্দ করে পরিবেশ রক্ষার স্বার্থে পরাধীদের আইনের আওতায় আনা হোক।