৬ এপ্রিল ২০১৯


বালাগঞ্জে জাতীয় কৃমিনাশক সপ্তাহ উদ্ভোধন

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

বালাগঞ্জ : পেটের কৃমি লুটে, ঔষধ খেলে মুক্তি জোটে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জে পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক সপ্তাহ ২০১৯।

শনিবার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী কর্মসুচীর উদ্ভোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃমিনাশক ঔষধ খাইয়ে উদ্ভোধন করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া বলেন, শরীর ভাল থাকলে মনভাল থাকে, মনভাল থাকলে ভাল কাজ করা যায়, শরীর মন ভাল রাখার দায়িত্ব আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারী কর্মকর্তারা বিনা মুল্য স্কুলে স্কুলে গিয়ে কৃমিনাশক ঔষধ খাওয়াচ্ছেন তোমাদের শরীর মন স্বাস্থ্য ভাল রাখার জন্য।

সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজ্বি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম এম শাহরিয়ার, আরো উপস্থিত ছিলেন সৈয়দ লিয়াকত আলী ইউ/পি সদস্য, অত্র স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র ধর, সহকারী শিক্ষিকা শান্তা আচার্য্য, নমিতা রানী চক্রবর্তী, ফাতেমা বেগম, ফেরদোসী বেগম, সহকারী শিক্ষক উৎপল দাস, সালেহ আহমদ সহ সভাপতি অত্র স্কুল, নজরুল ইসলাম সভাপতি কালীবাড়ি বাজার বনিক সমিতি, মুকুল কুমার বৈদ্য এইচ আই, ধীরেন্দ্র কুমার বৈদ্য এ এইচ আই বোয়ালজুর, মালেকা বেগম ছাত্র অভিভাবক, অমর চন্দ্র মালাকার স্বাস্থ্য সহকারী প্রমুখ।

শেয়ার করুন