২ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক :

অনলাইন কেনাকাটায় গ্রাহকের আস্থা অর্জন করছে বলে দাবি করে আসছে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ কোম্পানি। প্রতিষ্ঠানটি একের পর এক গ্রাহকের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
২৭ মার্চ দারাজের ওয়েবসাইট থেকে একটি পোর্টেবল পারসোনাল এয়ার কুলার যার অর্ডার নং #৬০১১৪১৭৭৯০৩৬৫৪৫ অর্ডার দেন সিলেট একটি বেসরকারি চাকরিজীবী পরিতোষ দাশ। ঠিকানা : বারী ম্যানশন (উওর গলি ) দোকান ১০ এয়ারপোর্ট রোড সিলেট।
পরিতোষ দাশ বলেন, এক সপ্তাহ পর পণ্যটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাওয়ের এক কর্মী নিয়ে আসেন।‘ তার সামনেই দারাজের প্যাকেট খুলে পোর্টেবল পারসোনাল এয়ার কুলার বুঝে পাই। পণ্য পেয়ে পাঠাওয়ের ওই কর্মীর কাছে রীতিমতো ২২৭০ চার্জ ৬০ টাকা বুঝে দিই। কিন্তু ভিতরের প্যাকেট খোলার পরই দেখি আমাকে দেওয়া হয়েছে কম দামি ও নিম্নমানের পণ্য। এটা কোনওভাবে হতে পারে না। দারাজের মতো প্রতিষ্ঠান এ ধরনের কাজ করতে পারে না।
পরিতোষ দাশ বলেন, দেশের শীর্ষ এই অনলাইন মার্কেটপ্লেসগুলো বাজার মূল্যের চেয়ে কমে, আকর্ষণীয় দামে, ভালো ব্র্যান্ডের-উন্নতমানের পণ্য দেওয়ার কথা বললেও ডেলিভারি দেওয়ার সময় পাল্টে যায় পুরো চিত্র। দেওয়া হয় কম দামি ও নিম্নমানের পণ্য।
দারাজ কোনওভাবেই জনগণের সঙ্গে এমন প্রতারণা করতে পারে না। তারা এভাবে জনগণের আস্থা নিয়ে ছিনিমিনি খেলছে। আমি দারাজের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকারে অভিযোগ করব।