২৬ মার্চ ২০১৯


শাবিতে স্বাধীনতা দিবস পালিত

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)যথাযথ মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়’র কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস.এম. সাইফুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দীন আহমদ,বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অনুষদের ডিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

এরপর বিভিন্ন বিভাগ, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক অঙ্গসংগঠন ও এসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষেে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন