২১ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দোবাই থেকে স্বর্ণ চোরাচালানের মামলায় খাতারুজ্জামান নামে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত খাতারুজ্জামান বিয়ানিবাজার উপজেলার মাথিউরা গ্রামের মৃত শাখাওত আলীর পুত্র।
সোমবার দুপুর ২টার দিকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল হালিম এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ মে বিকেল অনুমান ৫টার দিকে আসামি খাতারুজ্জামান দুবাই থেকে সিলেটগামী একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে আসেন। এসময় তাকে তল্লাসী করে ১০ তোলা ওজনের ৫টি ও ৫তোলা ওজনের ১টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী আনোয়ার বাদী হয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ৬৬/২০১৪ ধারায় বিদানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬০/২০১৪।
মামলাটি দীর্ঘ তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা বিমান বন্দর থানার ওসি মোঃ শাহজাহান ৬/৮/২০১৪ তারিখে আদালতে বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি ধারায় অভিযোগপত্র দাখিল করেন। এর দুই দিন পর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এমামলায় ১১জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এই রঅয় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মাসুক আহমদ। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট রেজাউল করিম ও এডভোকেট মিস
(আজকের সিলেট/২১ আগষ্ট/ডি/এসটি/ঘ.)