১৯ মার্চ ২০১৯


সুনামগঞ্জে আ.লীগ নেতার লাশ উদ্ধার, আটক ৩

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়নাল ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এঘটনায় ৩ জনকে আট করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুলাইপাড় স্কুলের পাশে থেকে ওই নেতার লাশ উদ্ধার করা হয়।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকসেদ আলী জানান, সকালে স্থানীয়রা ওই স্কুলের পাশে ইউপি আওয়ামী লীগ নেতা জয়নালের লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদউল্লাহ বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে নিহতের কারণ জানা যাবে।

শেয়ার করুন