১৮ মার্চ ২০১৯


নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ায় বিএনপির ৮ নেতা শোকজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৮ জনকে শোকজ করা হয়েছে। এমনকি আজকের অনুষ্টিত নির্বাচনে ভোট না দেওয়ার জন্য বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সকলদের প্রতি নির্দেশনাও দিয়েছে দলটি।

সোমবার সিলেটের কয়েকটি উপজেলায় বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তাদের শোকজ চিঠি পাঠানো হয়।

সূত্রে জানায়, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচার কাজে যোগ দিয়েছিলেন তাঁর তথ্য প্রমাণাদি দলের শীর্ষ নেতাদের কাছে পাঠানো হলে ওই আট নেতাকে শোকজ করা হয়।

যাদের শোকজ করা হয়েছে তারা হলেন-সিলেট জেলা বিএনপির সদস্য ইলিয়াছ মিয়া, জেলা বিএনপির উপদেষ্টা আহমেদ চৌধুরী নিলু, সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম আজাদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী চেরাগ, নাসিরুদ্দিন নাসির, মইনুদ্দিন, তোফায়েল আহমদ চৌধুরী ও জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিপন আহমদ।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, এই নির্বাচন বিএনপি শুরু থেকেই বয়কট করে এসেছে। এরপরেও সিলেটে বিএনপির বর্তমান চেয়ারম্যান ও দায়িত্বশীল অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করায় কেন্দ্রীয় বিএনপি ইতোমধ্যে অর্ধশতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে। গত শনিবার বিএনপির এক জরুরি বৈঠকে আট জনের বিভিন্ন বিষয় যাচাই-বাছাই শেষে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়।

শেয়ার করুন