১৮ মার্চ ২০১৯


জৈন্তাপুরে জাল ভোট দেয়ার সময় আটক ৬

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর : সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার সময় ছয় যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সায়মন আহমদ, সায়ফুদ্দিন, আল-আমিন, কুতুবউদ্দিন, পারুল আহমদ ও দেলোয়ার।

সোমবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুর হেমু হাউদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ।

প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাত জানান, ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

শেয়ার করুন