১৭ মার্চ ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর কীণব্রিজ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে তবে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় যানা যায় নি।
রোববার বিকেল সাড়ে ৩ টায় কীণব্রিজের নীচ থেকে কোতোয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কীণব্রীজের নীচে গায়ে কম্বল জড়ানো অবস্থায় ঘুমন্ত লোকের শরীর ঘিরে অসংখ্য মাছি লক্ষ্য করা যায়।
পরে কৌতুহল বশত কাছে গিয়ে জ্ঞাণহীন অবস্থা দেখতে পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।
যুবকের বয়স ২৭ হবে বলে ধারনা করছে পুলিশ। লাশের গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি,পরনে ছিল হলুদ গেঞ্জী এবং কালো প্যান্ট। উদ্ধারকৃত যুবকের নাম, ঠিকানা এবং পরিচয় জানা যায়নি।
কোতোয়ালী থানার এএস আই নোমান ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেন।