১৭ মার্চ ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : আর মাত্র কয়েক ঘন্টা পরই ভোট। শনিবার মধ্যরাত থেকে শেষে হয়েছে ভোটের প্রচারযুদ্ধ। প্রচারণায় চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই। ভাইস-চেয়ারম্যান প্রার্থীরাও। ঐতিহ্যবাহী সিলেট সদর উপজেলার আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে অন্য প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তারুন্যের প্রথীক সাইফুল ইসলাম নজরুল। তার প্রতীক উড়োজাহাজ মার্কার সমর্থনে পুরো উপজেলাজুড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটাররা উড়োজাহাজে হয়েছেন ঐক্যবদ্ধ।
প্রচারণার শেষ দিনে মধ্যরাত পর্যন্ত উপজেলাজুড়ে ছিল উড়োজাহাজ মার্কার গণজোয়ার। রাজনৈতিক ব্যক্তি, পেশাজীবী, সাবেক জনপ্রতিনিধি, ছাত্রজনতা, তরুণ প্রজন্মের ভোটার, শ্রমজীবী মানুষ সহ সর্বস্থরের জনতার ঢল ছিল লক্ষনীয়। বিশেষ করে মধ্যরাতে শাহপরান এলাকায় শেষ নির্বাচনী গণসংযোগ পরিনত হয়ে জনসমুদ্রে।
সাইফুল ইসলাম জানান, তরুণ প্রজন্মের প্রতিদিধি হিসেবে তিনি উপজেলা পরিষদের দায়িত্ব নিতে চান। তিনি নির্বািচিত হলে বয়োজৈষ্টদের পরামর্শক্রমে উপজেলা পরিষদকে সর্বজনিন হিসেবে গড়ে তুলবেন।