১৭ মার্চ ২০১৯


শাবিতে সিইপি বিভাগের রজত জয়ন্তী ২৮ ও ২৯ মার্চ

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেমিক্যাল এন্ড পলিমার ইঞ্জিনিয়ারিং (সিইপি) বিভাগের দুই দিন ব্যাপী রজত জয়ন্তী উদযাপন করা হবে আগামী ২৮ ও ২৯ মার্চ।

শনিবার বিভাগের আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান রজত জয়ন্তী উদযাপন কমিটির দায়িত্ব প্রাপ্ত ও সিইপি সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাবুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সালমা ইসলাম, উৎসবের সদস্য সচিব অধ্যাপক ড. সালাতুন ইসলাম মজুমদার, অধ্যাপক ড. তামিজ উদ্দীন প্রমুখ।

২৮ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রজত জয়ন্তী উদযাপন করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. ইকবাল মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমদ।

এদিকে রজত জয়ন্তী উপলক্ষে সাবেক ও বর্তমান মিলে সাড়ে তিনশ’র অধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করছে বলে জানা যায়

২৯ মার্চ (শুক্রবার) রজত জয়ন্তী উপলক্ষে টি-শার্ট বিতরণ, র‍্যালী, কেক কাটা, পিঠা উৎসব, গেম শো, কুইজ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৩-৯৪ সেশন থেকে যাত্রা শুরু করে সিইপি বিভাগ । আজ পর্যন্ত ৭০০ এর অধিক শিক্ষার্থী এ বিভাগ থেকে গ্রাজুয়েশন ও ২০টি ব্যাচ পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করে।

শেয়ার করুন