১৪ মার্চ ২০১৯


হাওর রক্ষা বাঁধ দেখে ক্ষুব্দ জেলা প্রশাসক

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। এসময় তিনি যথা সময়ে কাজ শেষ না হওয়ায় এবং বাঁধে নিম্ন মানের কাজ ও টিক মত স্লোপ, কম্পেকশন না করায় ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে সংশ্লিষ্ট প্রকল্প সভাপতিদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন। তাছাড়া তিনি বাঁধের কাজ শেষ না হলে বিল না দেয়ার কথাও বলেন।

বৃহস্পতিবার উপজেলার কালিকোটা হওর উপ প্রকল্পরে ৪৬ থেকে ৬৬ নং প্রকল্প পরিদর্শ করেন জেলা প্রসাশক।

তবে পরিদর্শনকালে প্রকল্প গুলোতে পিআইসি সভাপতি ও সেক্রেটারি কাউকেই পাওয়া যায়নি। জেলা প্রশাসক আসার খবর পেয়ে আগেই এলাকা ত্যাগ করেন পিআইসি সভাপতি সেক্রেটারিগণ। বাঁধ পরিদর্শন কালে যথা সময়ে কাজ শেষ না হওয়ায় এবং বাঁধের কাজে টিক মত স্লোপ, কম্পেকশন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক আব্দুল আহাদ। এসময় তিনি উপজেলা নির্বাহি অফিসার আল মুক্তাদির হোসেনকে সংস্লিষ্ট পিআইসি সভাপতিদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহন এবং প্রকল্পের কাজ শেষ না হলে বিল না দেয়ার নির্দেশ দেন।

এছাড়া স্থানীয় সরকারের উপ পরিচালক মো: এমরান হোসেনের নেতৃত্বে একটি টিম ভেড়াডহর হাওর উপ প্রকল্পের ২৮ থেকে ৩৯ নং প্রকল্প। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: সফিউল আলমের নেতৃত্বে একটি টিম উদগল বিল হাওরের ৪০ থেকে ৪৫,৬৭ কালিকোটা হাওর উপ প্রকল্পের ৬৪,৬৫,৬৬ নং এবং ছায়ার উপ প্রকল্পের ৬৮ থেকে ৭৪ নং প্রকল্প পরিদর্শন করেন।

বাঁধ পরিদর্শনের ব্যাপারে স্থানীয় সরকারের উপ পরিচালক মো. এমরান হোসেন বলেন, প্রকল্প এলাকায় সভাপতি সেক্রেটারিদের পাওয়া যায়নি।মাটির কাজ টিকমত হলেও স্লোপ ও কম্পেকশনের কাজ টিকমত হয়নি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার আল মোক্তাদির হোসেন, পাউবোর শাখা কর্মকর্তা শমসের আলী মন্টু, সংশ্লিষ্ট বাঁধের তদারকি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন