১৪ মার্চ ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জ শহরতলীর নোয়াগাঁওয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দিয়া আক্তার ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, দিয়া বৃহস্পতিবার দুপুরে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় পরিবারের সকলে অগোচরে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।