১২ মার্চ ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর মদিনা মার্কেট এলাকায় কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির নগরের মজুমদারপাড়ার অলিউর রহমানের ছেলে। নিহত সাব্বির থাইয়ের কাজ করতেন। পাশাপাশি তিনি ছাত্রলীগের একটি গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে মদিনা মার্কেট স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও এসআই ফারুক আহমদ জানান, প্রতিপক্ষের লোকজন সাব্বিরের বুকে ছুরিকাঘাত করেছে। ধারণা করা হচ্ছে এতেই তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, সিনিয়র-জুনিয়র কথা কাটাকাটির জের ধরে সাব্বিরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন।