৯ মার্চ ২০১৯


এমসি কলেজে সংঘর্ষ, আহত ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরের এমসি কলেজে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, সিলেট এমসি কলেজ ছাত্রলীগের কর্মী জাবের আহমদ, আলমগীর ও সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর আলম। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন