৪ মার্চ ২০১৯


বালাগঞ্জে বিএনপির আরো ১১২ নেতাকর্মী কারাগারে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়ের করা মামলায় বালাগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো শতাধিক নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক ফারজানা সুমি চৌধুরী তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে দুটি মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালী জামিনে ছিলেন।

উচ্চ আদালতের দেওয়া জামিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন ওই নেতাকর্মীরা। এর আগে রোববার আরো ৬৩ জন বিএনপি নেতাকর্মীকের কারাগারে প্রেরণ করেন আদালত। এনিয়ে গত দুই দিনে একই উপজেলায় বিএনপির ১৭৫ জন নেতাকর্মী কারাগারে গেলেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের মামলায় শতাধিক বিএনপি নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সময় শেষ হওয়ায় তাঁরা আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তাঁদেরকে কারাগারে প্রেরণ করা হয়। তবে সঠিকভাবে কতজন সেটা বলা এখন মুশকিল।

শেয়ার করুন