২ মার্চ ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন। এসময় তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের হালীর হাওরের বেহেলী ইউনিয়নের মাহমুদপুর, পৈ-প, আছানপুর, হরিপুর, বাঙ্গিয়ার খালের বাঁধসহ হাওরের নির্মাণাধীন বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন।
এর আগে শুক্রবার বিকালে তিনি একই উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন।
বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে সংসদ সদস্য শামীমা শাহরিয়ার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওরের প্রতি অত্যন্ত আন্তরিক। তিনি নিয়মিত হাওরের বাঁধ নির্মাণ কাজের খোঁজ-খবর রাখেন। আমাদের হাওর ও বোরো ফসলের স্বার্থ সবকিছুর আগে। তাই যে কোন মূল্যে বাঁধের কাজ দ্রুত শেষ করতে হবে। টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। যাতে বাঁধগুলো আগাম বন্যা প্রতিরোধ করে কৃষকের বোরো ফসলরক্ষা করতে পারে। বাঁধ নির্মাণ কাজ দ্রুত শেষ করতে প্রশাসনসহ স্থানীয় জনগনকে সচেতন থাকতে হবে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম তালুকদার, প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান, ইউপি সদস্য মনো মিয়া, আবু সুফিয়ান, জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজাদ, যুগ্ম আহবায়ক সামছুল আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, সদস্য সায়েক রাজা প্রমুখ।