২৮ ফেব্রুয়ারি ২০১৯


নিউইয়র্কে শ্রীমঙ্গলের তরুণের ওপর দুর্বৃত্তদের হামলা

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : আমেরিকা প্রবাসী আবু সোহেল সিদ্দিক চৌধুরী নামে এক বাঙ্গালী তরুণের উপর নিউইয়র্কের ব্রঙ্কস সিটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার শিকার আবু সোহেল সিদ্দিক চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী আবাসিক এলাকার সন্তান। বর্তমানে তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে ৷

বুধবার আমেরিকার স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় এই ঘটনাটি ঘটে।

হামলার ব্যাপারে আবু সোহেল সিদ্দিক চৌধুরী বলেন, কাজ শেষে বাড়ি ফেরার সময় গাড়ি থেকে নামার পর বাসার পার্কিং লটের সামনে হঠাৎ করে একদল দুর্বৃত্ত আমাকে আক্রমন করে এলোপাথারি কিল ঘুষি মারে এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে দুর্বৃত্তরা আমার একটি মোবাইল জোড় পূর্বক নিয়ে যায় এবং রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, হামলাকারী কেউ বাঙ্গালী ছিলো না। এব্যাপারে পুলিশ ব্রঙ্কস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন