২৭ ফেব্রুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক মনোনীত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
বুধবার বিকেল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে ১৫৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে মর্মে জানানো হয়।
কমিটিতে সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এ কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এরআগে আরিফ কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি মহানগর বিএনপির সাবেক সভাপতি ও জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।