২৬ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক: সিলেটের মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং ফিটনেস বিহীন যানবাহন প্রতিরোধে দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দক্ষিণ সুরমা এলাকার রশিদপুরে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি ফয়সাল মাহমুদ।
এসময় ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স না থাকা ও যানবাহনের বিভিন্ন ত্রুটির জন্য মামলা দেয়া হয়।