২৫ ফেব্রুয়ারি ২০১৯


চার প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর সোবহানীঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি রেঁস্তোরা ও দুটি ফার্মেসীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশন করার দায়ে মোছাব্বির রেস্টুরেন্টকে ১০ হাজার ও আল করিম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, ভেজাল ঔষধ বিক্রি ও বিদেশী ঔষধ বেশী দামে বিক্রি করায় ফেমাস ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং দি বি.এল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ঔষধ তত্ত্বাবধায়ক মুহাম্মদ শফিকুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর স্নিন্ধেন্দু সরকার, মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন