২২ ফেব্রুয়ারি ২০১৯

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে পল্লি বিদ্যুত বিল ভোগান্তির শিকার হাজার হাজার গ্রাহক। বিল সংশোধন করার পরও আবার পরিশোধিত বিল নতুন বিলে সংযোজন করা হচ্ছে। প্রায় সময় মিটার না দেখে বিল তৈরি করা হচ্ছে বলে এমন অভিযোগ রয়েছে।
জানা যায়, ওসমানীনগরে সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর অধীনের গ্রাহকরা গত ডিসেম্বর মাসের বিলসহ অতীতের পরিশোধিত বিল নিয়ে পড়েছেন বিপাকে। গ্রাহকরা বিদ্যুৎ অফিসের দাত্বিরত কর্মকর্তা কর্মচারীকে দায়ি করছেন। বুধবার সরেজমিনে গেলে দেখা যায় বিদুৎ বিলে ভুলের কারণে বিলের কাগজ নিয়ে শত শত মানুষ লাইনে দাড়িয়ে আছেন।
এ সময় সমস্যা তুলে ধরেন এ প্রতিবেদকের কাছে অনেকে। সংশোধন করার পরও বার বার অফিসে এসে বিল সংশোধন করতে অনেক দূর থেকে আসতে হচ্ছে। অফিস সুত্রে জানা যায়, পল্লি বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর অধীনে প্রায় ৭০ হাজার গ্রাহকের বিপরীতে রয়েছেন কর্মকর্তা-কর্মচারী ৯২জন।
বিদ্যুৎ গ্রাহক গোয়ালাবজারের রুমানা বেগম, বালাগঞ্জের রাহেল আহমদ এবং শেরপুরের মকবুল হোসেন জানান, ডিসেম্বর মাসের বিল পরিশোধ করার পরও ফেব্র“য়ারি মাসের বিলের সাথে আবার বকেয়া বিল হিসেবে তুলে দেয়া হয়। অফিসে আসতে আমাদের ১শ টাকার মত খরচ হয়েছে। ফেব্রুয়ারি মাস শেষ হতে আরো ৮দিন বাকি আছে। অতচ ফেব্রুয়ারি মাসের বিল আমাদেরকে দেয়া হয়েছে।
অফিসের কর্তৃপক্ষের গাফলতির কারণে আমাদের এ ভোগান্তির শিকার হতে হচ্ছে। অন্য দিকে দেখা হয় মাওলানা ছাদিকুর রহমান শিবলীর সাথে। তার বিল ৮শ ৪৩ টাকার বিলে ২ হাজার ৪ শ ৪৮ টাকা ভুল বিল দেয়া হয়। এভাবে শতাধিক মানুষের বিলে ভুল বিল তুলে দেয়া হচ্ছে। ভুক্তভোগি গ্রাহকরা এ হয়রানী বন্ধের দাবী জানান।
পল্লি বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর ডিজিএম মো: ফয়জুল্লাহ বিলের সমস্যার কথা স্বীকার করে বলেন, সার্ভারে সমস্যা হওয়ায় বিলের এ সমস্যা হচ্ছে । আগামী মাস থেকে এ সমস্যা হবে না।