২১ ফেব্রুয়ারি ২০১৯


প্রো-অ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি

শেয়ার করুন

প্রফেসর মোঃ হুমায়ুন কবির চৌধুরী : বিজ্ঞানীদের মতে দৃষ্টিভঙ্গি দু’ধরনের।প্রথমত,প্রো-অ্যাক্টিভ;দ্বিতীয়ত,রি-অ্যাক্টিভ।প্রো-অ্যাক্টিভ অর্থ হচ্ছে যে কোন পরিস্থিতিতে উত্তেজিত বা আবেগপ্রবন না হয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে পরিস্থিতি মোকাবেলায় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ।প্রো-অ্যাক্টিভ অর্থ হচ্ছে অন্যের কাজের বা কথার প্রতিক্রিয়া হিসেবে কোনও কাজ বা আচরণ না করা।সর্বাবস্থায় নিজের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি হিসেবে আচরণ ও কর্মপন্থা অবলম্বন করা।প্রো-অ্যাক্টিভ অর্থ হচ্ছে ,কি কি নেই তা নিয়ে হা হুতাশ না করে যা আছে তা নিয়েই সুপরিকল্পিত ভাবে কাজ আরম্ভ করা।প্রো-অ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি সবসময় সাফল্য ও বিজয় ছিনিয়ে আনে।

অপরদিকে রি-অ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি সবসময় ব্যর্থতা, হতাশা ও অশান্তি সৃষ্টি করে।রি-অ্যাক্টিভ হলে নিয়ন্ত্রণ তখন নিজের হাতে থাকে না।নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে।

আপনি যখন অন্যের কথায় কষ্ট পান,অন্যের কথায় রেগে যান,অন্যের আচরণে ক্রোধে ফেটে পড়েন,অন্যের তোষামোদিতে উৎফুল্ল হয়ে ওঠেন,অন্যের চাটুকারিতায় গলে যান,অন্যের কথায় নাচেন,তখন নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে না।নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে।রি-অ্যাক্টিভ হলে, নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে গেলে পরিণতি নিশ্চয়ই শুভকর হয় না।

(লেখক : চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, এমসি কলেজ, সিলেট।)

শেয়ার করুন