২০ ফেব্রুয়ারি ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সুনামগঞ্জের ১০টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১২টা থেকে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
স্ব স্ব উপজেলার প্রার্থীদের মধ্যে রিটানিং অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম প্রতীকের নমুনা হাতে তোলে দেন।
উল্লেখ্য, সুনামগঞ্জের ১০টি উপজেলায় ৩১জন চেয়ারম্যান, ৭৫জন ভাইসচেয়ারম্যান প্রার্থী ও ৪১জন মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।