২০ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নগরীর আম্বরখানা এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ সাংবাদিক পরিচয়দানকারী দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বাদামবাগিচা এলাকার মৃত ফারুক মিয়ার পুত্র ইমন ও আমীর আলীর পুত্র ইমরান আহমদ।
বুধবার ১১টার দিকে তাদের আটক করা হয়।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, তাদের প্রথমে চেকপোস্টে চেক করা হয়। পরে তারা সাংবাদিক পরিচয় দেয়। তাদের সাইকেলে মাতৃজগত নামে একটি পত্রিকার স্টিকালও লাগানো ছিল। এসময় খোঁজ নিয়ে জানা যায় তারা কোন পত্রিকার সাথে জড়িত নয়, ভূয়া সাংবাদিক নয়। তাই তাদের আটক করা হয়।