১৯ ফেব্রুয়ারি ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার পৃথক দুই স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি দুই টন পিকআপ।
সোমবার রাতে জেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলার বাঁশরী গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মো. ওয়াসিম আহমেদ (৫০), রাজনগর উপজেলার মেলাঘর গ্রামের মৃত রইচ মিয়ার পুত্র মো. রকিব আলী (৩০) এবং সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মামনপুর গ্রামের নেয়াজ আলীর পুত্র নিজাম মিয়া ( ৩০)।
র্যাব ৯ (সিপিসি-২) এর কোম্পানি অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করে এই জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার কুলাউড়া উপজেলাধীন পূর্ব ব্রাহ্মণবাজার তিন ভাই রেস্টুরেন্টের সামনে থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। অন্যদিকে, পৃথক অভিযানে শ্রীমঙ্গল উপজেলার ১নং পুল এলাকা হতে ২০১ পিস ইয়াবা এবং একটি দুই টন পিকআপসহ আরেক মাদক কারবারিকে আটক করা হয়েছে।