১৮ ফেব্রুয়ারি ২০১৯


হবিগঞ্জে পুলিশী হেফাজতে আসামির মৃত্যু

শেয়ার করুন


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে গ্রেফতার করার পর পুলিশী হেফাজতে ‘অসুস্থ হয়ে’ ছত্তার মিয়া (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বটের হাটি গ্রামের বাসিন্দা।

রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে একই এলাকার আছাব উল্লা ও তার ছেলেদের সঙ্গে ছত্তার মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আছাব উল্লার পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ রাতেই ছত্তার মিয়াকে গ্রেফতার করতে আসে। পুলিশ ছত্তার মিয়াকে গ্রেফতার করে গাড়িতে তোলার পরই তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে করেই তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করে জানান, ছত্তার মিয়া একটি মামলার আসামি। তাকে গ্রেফতার করার পর তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে পুলিশের গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন