১৯ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নগরীর তালতলায় আসাদ চৌধুরী নামে এক কলেজ শিক্ষককে পিটিয়েছে ছাত্রলীগ। তিনি বৃটানিয়া ওমেন্স কলেজের শিক্ষক। গুরুতর আহত অবস্থায় আসাদকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের নেতৃত্বে বৃটানিয়া ওমেন্স কলেজের গেইটে এই শিক্ষকের উপর হামলা চালায় ছাত্রলীগ। ছাত্রলীগ দাবী করেছে আসাদ শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে এবিষয়ে আসাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সজল দাস অনিক দাবী করেন, সোবহানীঘাটে ছাত্রলীগের দুই কর্মীর উপর হামলার জের ধরে তারা এই শিবির নেতার উপর হামলা করেছেন। আসাদ দীঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে অসত্য প্রচারণা চালাচ্ছিলেন।
(আজকের সিলেট/১৯ আগষ্ট/ডি/এমকে/ঘ.)