১৫ ফেব্রুয়ারি ২০১৯


আর্ন্তজাতিক সেমিনারে অংশ নিতে লন্ডন যাচ্ছেন মুহিত চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেটডটকম সম্পাদক, বিশিষ্ট কবি, সাংবাদিক এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী লন্ডনে যাচ্ছেন।

শনিবার বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি লন্ডনে অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন।

এছাড়া তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি বর্গের সাথে মতবিনিময় করবেন। কয়েকটি টিভি চ্যানেলের টক শো তে অংশ নিবেন।

শেয়ার করুন