১২ ফেব্রুয়ারি ২০১৯


লিডিং ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে এ ম্যুরাল স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মূল ম্যুরাল স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সৌন্দর্যবর্ধনের কাজ অতিশীঘ্রই সম্পন্ন হবে এবং এর উদ্বোধন করা হবে।

শেয়ার করুন