১০ ফেব্রুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। অগণিত ভক্ত আজকের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলী নিবেদন করেছেন। সরস্বতী পূজা উপলক্ষে সিলেটের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত।
রবিবার সন্ধ্যায় তিনি নগরীর মির্জাজাঙ্গাল, লামাবাজারসহ বিভিন্ন এলাকার বেশকিছু মন্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।