৯ ফেব্রুয়ারি ২০১৯


সিলেটের ১৭ উপজেলায় আ.লীগ প্রার্থী চুড়ান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের জন্য চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করলো ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নাম ঘোষণা করেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রথম ধাপে ৮৭টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। এর মধ্যে সিলেট বিভাগের দুই জেলার ১৭ উপজেলাও রয়েছে।

হবিগঞ্জ
হবিগঞ্জ জেলা থেকে হবিগঞ্জ সদর-মো. মশিউর রহমান শামীম, নবীগঞ্জ-মো. আলমগীর চৌধুরী, লাখাই-মো. মুশফিউল আলম আজাদ, বাহুবল-মো. আব্দুল হাই, মাধবপুর-আতিকুর রহমান, চুনারুঘাট-মো. আব্দুল কাদির লস্কর, আজমিরীগঞ্জ-মো. মর্ত্তুজা হাসান, বানিয়াচং-মো. আবুল কাশেম চৌধুরী।

সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা থেকে সুনামগঞ্জ সদর-মো. খায়রুল হুদা, জামালগঞ্জ-মো. ইউসুফ আল আজাদ, শাল্লা-চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, বিশ্বম্ভরপুর-মো. রফিকুল ইসলাম তালুকদার, ধর্মপাশা-শামীম আহমেদ মুরাদ, ছাতক-মো. ফজলুর রহমান, দোয়ারাবাজার-আব্দুর রহিম, দিরাই-প্রদীপ রায়, তাহিরপুর-করুণা সিন্ধু চৌধুরী বাবলু, দক্ষিণ সুনামগঞ্জ-মো. আবুল কালাম।

শেয়ার করুন