৮ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : কানাইঘাট উপজেলা সদরে একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি।
শুক্রবার বেলা ২টার দিকে উপজেলা সদরের পূর্ব বাজারস্থ আব্বাস উদ্দিন মার্কেটে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে মার্কেটসহ আশপাশের প্রায় ২০/২৫টি দোকানে আগুন ধরে যায়। এ সময় বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও মার্কেটের ২০-২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
আগুন লাগার খবর পেয়ে কানাইঘাট থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।