৮ ফেব্রুয়ারি ২০১৯


টানা ৩০ ঘন্টা বন্ধ থাকবে ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ফেঞ্চুগঞ্জের নয়াবাজারের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের জরুরী মেরামত কাজের জন্য সব ধরণের যান চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিলেট সড়ক ও জনপথ বিভাগ।

সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী শনিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ ফেব্রুয়ারি রোববার রাত ১২টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জের নয়াবাজারের বেইলি ব্রিজের জরুরী সংস্কার কাজের জন্য সব ধরণের যানচলাচল ৩০ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি সরকারি কাজের স্বার্থে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে সিলেট সড়ক বিভাগ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার করুন