৭ ফেব্রুয়ারি ২০১৯


ফেঞ্চুগঞ্জ বাজারে অগ্নিকান্ড

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে সারকারখানা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১টি জুতার দোকান ও পার্শবর্তী আরো ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়ে দশলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জুতার দোকানে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটিরত সদস্য জুনেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সারকারখানা ফায়ার সার্ভিস ১ টি ইউনিটি ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিটি আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়। আগুনে দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয় অপর কাপড়ের দোকানে আগুন নিভানোর পানিতে কিছুটা ক্ষতি হয়।

শেয়ার করুন